গ্রাম পুলিশ প্রশিক্ষণে ৬নং মৈশাদী ইউনিয়নের দপাদার বিল্লালের ১ম স্থান অর্জন

চাঁদপুর খবর রির্পোট: গ্রাম পুলিশ বুনিয়াদি প্রশিক্ষণে চাঁদপুর সদর উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ৬নং মৈশাদী ইউনিয়নের দপাদার বিল্লাল হোসেন।

চাঁদপুর সদর উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করায় ৬নং মৈশাদী ইউনিয়নের দপাদার বিল্লাল হোসেনকে সনদ প্রদান করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

এদিকে, ৬নং মৈশাদী ইউনিয়নের দপাদার বিল্লাল হোসেন প্রথম স্থান অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

তিনি বলেন, ৬নং মৈশাদী ইউনিয়ন, গ্রাম পুলিশ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ডিজিটাল সেবা সহ সকল ক্ষেত্রে চাঁদপুর জেলার মধ্যে সেরা। আমি সাবেক চেয়ারম্যান হিসেবে আনন্দিত।

 

সম্পর্কিত খবর