
সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর তত্ত্বাবধনে, মতলব দক্ষিন থানা অফিসার ইনচার্জ সালেহ্ আহাম্মদের সার্বিক দিক নিদের্শনায় গোপন সংবাদের ভিক্তিতে এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সের অভিযানে ৩নং খাদেরগাঁও ইউপির ৮নং ওয়ার্ডের নারায়ণপুর চৌরাস্তার পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ভানুরপাড় কামার বাড়ীর মৃত তৈয়ব আলীর ছেলে আসামী মোঃ ফরহাদ (৩১) গেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলে উদ্বার করে পুলিশ । ২৫ ডিসেম্বর সকালে আসামীকে মাদক মামলায় তাকে বিজ্ঞ আদালতে পেরন করা হয়।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন আসামী ফরাদকে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে । আমাদের অভিযান আরো জোরদার করা হবে ।




