
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আলী আহমেদ সরকারের উপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব।
৩ডিসেম্বর (মঙ্গলবার) তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) মোহাম্মদ ইয়াছিন এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা উক্ত হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার এর দাবি জানাচ্ছি।
আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি।




