চান্দ্রা ইউনিয়নে ঝাঁক জমকভাবে মসজিদের ইমাম সাহেবকে বিদায়

স্টাফ রিপোর্টার: প্রতিটা চাকরিজীবী তার কর্মজিবন শেষ করে অবসর গ্রহণ করে। সেটা যদি সরকারি চাকরি হয় তাহলে ঐ কর্মস্থলের সহপাঠীরা তাকে বিদায় দেন। কিন্তু একজন মসজিদের ইমাম যখন কর্মজীবন শেষ করেন তখন তাকে আয়োজন করে খুব একটা বিদায় জানানো হয়না।

কিন্তু ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে এক মসজিদের খতিবকে বিদায় জানানো জয়েছে। নতুন পোশাক পড়িয়ে নতুন দুলার মত ফুলে ফুলে সজ্জিত গাড়িতে ছড়িয়ে বাড়িতে পৌছে দিয়েছেন। এই আয়োজনটি করেছেন
চাঁদপুর সদর উপজেলার দক্ষিণে চান্দ্রা ইউনিয়নের ঐতিহাসিক হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদ কমিটি ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লী। ঐ মসজিদের খতিব মাওলানা ওয়াদুদ জেহাদি সাহেব কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রায় ৪০ বছর চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের ৫ নং ওয়ার্ড চকিদার বাড়িতে হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদে তিনি চাকরি জীবন পার করেন। যৌবন বয়ষে তিনি এই মসজিদে ইমামতি শুরু করনে। ইমামতির পাশাপাশি তিনি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এই মসজিদ উন্নয়নের অগ্রনি ভুমিকা রাখেন।

শুক্রবার ২২ নভেম্বর জুমা নামাজ শেষে মাওলানা ওয়াদুদ জেহাদি সাহেব কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় তার হাতে সম্মান স্মারক, গলায় ফুলের মালা ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীরা আবেগ আপ্লূত হয়ে পরেন।

হযরত শাহজালাল রঃ জামে মসজিদের খতিব মাওলানা ওয়াদুদ জেহাদি কান্না জড়িত কন্ঠে সকলের কাছ থেকে বিদায় নেন। বিগত ছয় মাস বার্ধ্যক্য রোগে সজ্জাসায়ী হয়ে বাড়িতে অবস্থান নেন। বর্তমানে এই মসজিদের ইমাতির দায়িত্ব নেন মাহলানা মোঃ মোহসিন।

সম্পর্কিত খবর