শাহতলীতে মোবাইল চুরির হিড়িক : মডেল থানায় জিডি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের সিরাজ মিজি বাড়ীর মো: খলিল মিজি’র ছেলে মো: হারুন মিজি (২১) এর ব্যবহৃত রিয়েলমি ১২ মডেলের মোবাইল চুরি হয়েছে।

মোবাইল চুরির ঘটনায় ১৬অক্টোবর চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন খলিল মিজি’র ছেলে মো: হারুন মিজি। জিডি নং-৯৯৪, তারিখ-১৬/১০/২০২৪ইং। এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন । মোবাইল চুরির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান দাবী করেছে এলাকাবাসী ।

জিডি সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর (রবিবার) শাহতলী এলাকা থেকে মোবাইল ফোন চুরির ঘটনাটি ঘটে। রিয়েলমি ১২ মডেলের মোবাইল। যার আইএমই নম্বর-৮৬৩১৯৯০৬৭৭৯৭৩০৪ র‍্যাম-৬জিবি, রোম-১২৮জিবি।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মরহুম হাশেম মিজি বাড়ীর মমিনুল ইসলামের (রাজন মিজি) ব্যবহৃত ক্যামন ২০ প্রো মডেলের টেকনো ব্যান্ডের মোবাইল চুরি হয়েছে। এছাড়াও এলাকায় বিভিন্ন বাড়ীতে মোবাইল চুরির হিড়িক পড়েছে ।

মোবাইল চুরির ঘটনায় ২৮সেপ্টেম্বর চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মমিনুল ইসলাম রাজন মিজি। জিডি নং-১৬৯০, তারিখ-২৮/০৯/২০২৪ইং।

 

সম্পর্কিত খবর