চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) এর সদস্য ও মৈশাদী ইউপির সাবেক সফল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক দীর্ঘদিন যাবত অসুস্থ্য রয়েছেন।
২৫জানুয়ারী (বৃহস্পতিবার) উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদ যশোদা হাসপাতালে ভর্তি হয়েছেন । উক্ত হাসপাতালে তিনি লেজার স্পাইন সার্জারি বিভাগের ডা: রাবি সুমন রেড্ডি’র তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর জেলা পরিষদের সদস্য ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) মোহাম্মদ মনিরুজ্জামান মানিক গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান লেজার ইনজেকশন স্পাইন সার্জারি সফল ভাবে সম্পন্ন হয়েছে। দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।



