
মোঃ ইসমাইলঃ চাঁদপুর জেলার হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে হাইমচর উপজেলা অফিসার্স ক্লাব।
গতকাল ৮ নভেম্বর ( শুক্রবার) সকালে হাইমচর অফিসার্স ক্লাব আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বদলি জনিত বিদায় সংবর্ধনা। হাইমচর উপজেলায় প্রায় ৩ বছর তিনি সুনামের সাথে ইউএনওর দায়িত্ব পালন করেন।
হাইমচরের সকল পেশার জনগনের সাথে স্যারের হৃদয়ের সম্পর্ক ছিলো। সরকারের এক প্রজ্ঞাপনে বদলী ঘোষনা হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্সবাজার বাজার জেলার পেকুয়া উপজেলা বদলী হয়েছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ হাফিজুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তার মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ। অনুষ্ঠানে
বিদায় সংবর্ধিত অতিথির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।



