
শওকত আলী : এ দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ১৯৬০ সাল থেকে এ দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থাটি এলজিইডি কাজ করছে।
ব্যাপক ভুমিকা রেখে শহর উন্নয়ন,পল্লী এলাকায় ও নগর অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে,চাঁদপুরসহ সারা দেশের (এলজিইডি) স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নামীয় সংস্থাটি।
নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে (পৌরসভা ও সিটি কর্পোরেশন) কারিগরি সহায়তা প্রধান ও এসব প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা ও দক্ষতা উন্নয়নেও এলজিইডি’এ’ ব্যাপক সম্পৃক্ততা রয়েছে । চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, জেলার অন্যান্য সংসদ সদস্যরা এসব উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন।
চাঁদপুর জেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবিরের দক্ষ নেতৃত্বে উল্লেখযোগ্য প্রকল্পের আওতাধীন ৫২ কোটি টাকা ব্যয়ে কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সেসব কাজ গুলো হচ্ছে,১৫ কোটি টাকা ব্যায়ে ৩০ টি সড়ক রক্ষণাবেক্ষণ সম্পূর্ন, ৪০ লাখ টাকার হাজীগঞ্জে দেশ খাগুরিয়া ভাটরা শিবপুর ব্রিজ, ৩০ কোটি টাকা ব্যায়ে ৩৫টি সড়কের উন্নয়ন, ৫০ লাখ টাকা ব্যায়ে হাজীগঞ্জের দেশগাঁও ইউপি ভূমি অফিস, ২ কোটি টাকা ব্যায়ে পুকুর খাল প্রকল্প সম্পূর্ণ এবং চলমান, লাংস ব্রিজ প্রকল্পের অধীনে ২টি ব্রিজের কাজ চলমান, হাজীগঞ্জের টোড়াগর এবং মহামায়ায় ৪ কোটি টাকা ব্যায়ে দুইটি ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে।
চাঁদপুর জেলার এলজিইডি নির্বাহী প্রকৗশলী মোঃ আহসান কবির আরো বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বর্তমান সরকারের আমলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে সারাদেশে (এলজিইডি) উন্নয়ন কাজ রেকর্ড গড়েছে। কারণ অতীতে অন্য কোনো সরকারের আমলে এত বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি।



