
স্টাফ রিপোর্টার : বেসরকারী উন্নয়ন সংস্থা “আশা” চাঁদপুর জেলার উদ্যোগে প্রতি বছরের ন্যায় চাঁদপুর জেলার দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে চাঁদপুরের জেলা প্রশাসক মহোদয় কামরুল হাসান-এর নিকট ৪৩০ টি শীত বস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়।
কম্বল হস্তান্তরের সময় আশা এনজিও’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মো: খুরশীদ আলম, ডেপুটি ডিরেক্টর, কেন্দ্রীয় কার্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন আশা-চাঁদপুর জেলার জেলা ব্যবস্থাপক জনাব মোঃ আমিনুল ইসলাম, চাঁদপুর সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মো: রুহুল আমিন এবং আশা চাঁদপুর এমএসএমই ব্রাঞ্চের ব্যবস্থাপক জনাব মো: শাহ আলম।
কম্বল হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করেন চাঁদপুর সদর-০১ ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক জনাব মোঃ সাখাওয়াত হোসেন খান ও সিনিয়র সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ ছিদ্দিকুর রহমান।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে জেলা প্রশাসক মহোদয় স্বাগত জানান এবং আশা’র এ ধরনের সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন।
আশা-চাঁদপুর জেলার জেলা ব্যবস্থাপক জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে আশা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবহিকতায় চাঁদপুর জেলায় মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে আগামী জানুয়ারী-২০২৪ মাসে ফিজিওথেরাপি সেন্টার শুভ উদ্ধোধন হতে যাচ্ছে। যেখানে আশা’র সদস্যগণ মাত্র ৫০ টাকা এবং আশা’র সদস্য নয় এমন রোগী মাত্র ১০০ টাকার বিনিময়ে আশা- ফিজিওথেরাপি সেন্টার হতে সেবা গ্রহণ করতে পারবেন। সদস্য হতে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে।



