মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন চাঁদপুর মুক্ত দিবসে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর মুক্ত দিবসে শহরের আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ৩২তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২৩।”এসো মিলি মুক্তির মোহনায় ” স্লোগানকে নিয়ে ১৯৯২ সাল থেকে শুরু হয়েছে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১০জানুয়ারি পর্যন্ত। তবে ৬, ৭ ও ৮ জানুয়ারি এই তিনদিন মেলার কার্যক্রম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্পন্ন বন্ধ থাকবে। ৩২তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা অঙ্গনটি লাল সবুজের সংমিশ্রণে ফুটে উঠেছে। মেলা মাঠে প্রবেশের ও প্রধান গেইটটি লাল সবুজের বেষ্টিত ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের প্রবেশের রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়ের সকল সেক্টর কমান্ডারদের প্রতিচ্ছবি ও অপর পাশে রয়েছে সাত বীরশ্রেষ্ঠের প্রতিচ্ছবি। এতে করে মেলা অঙ্গনটির শোভা বন্ধন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা মেলা মাঠে প্রবেশ করে দোকানগুলোকে দিবারাত্রি সাজাতে ব্যস্ত সময় পার করছে।

স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান লে. (অব.) এমএ ওয়াদুদ বলেন, মহান এই মুক্তিযুদ্ধকে স্মৃতিময় ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ১৯৯২ সাল থেকে আমাদের এ আয়োজন চলছে। সকলের সহযোগিতায় এবছরও আমাদের আয়োজন সফলতা পাবে বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধের বিজয় মেলাতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১সহ পৌনে দু শতাধিক স্টল রয়েছে মেলা মাঠে। প্রতিদিন মেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এসে এখানে নৃত্য, সংগীত ও নাটক পরিবেশন করবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব হারুন আল রশীদ জানান, ইতিমধ্যে মেলার প্রায় সকল কাজ শেষ পর্যায়ে। সময় কম থাকায় বিভিন্ন জেলা থেকে আগত স্টল মালিকরা তাদের শেষ অংশের কাজ সেরে নিচ্ছেন। মেলায় পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ও মেলার শৃঙ্খলা কমিটির সদস্যরা সর্বদা নজরদারি রাখবে। মেলা উদ্বোধনের অপেক্ষা দোকানিরা।

সম্পর্কিত খবর