
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল রাস্তা প্রশস্তকরণ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
তিনি মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের সিরাজ বরকন্দাজ সড়ক ও ১৫ নং ওয়ার্ড টেকনিক্যাল স্কুল সংলগ্ন মিজি বাড়ি সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন
পরিদর্শনকালে পৌর মেয়র স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন, কাজের অগ্রগতি ও মান নিয়ন্ত্রণের বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুততম সময়ে চলমান উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড হুমায়ুন কবির সুমন, কাউন্সিলর আলমগীর গাজী, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, অ্যাড কবির হোসেন চৌধুরী, পৌর যুবলীগের সদস্য নিতাই দাস,
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিল রেজা রনি, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাশেম গাজী, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাঁকন গাজী, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অনিক সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



