
মোঃ ইসমাইলঃ চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীকে কক্সবাজারের পেকুয়া বদলি করা হয়েছে এবং কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমাকে হাইমচর উপজেলায় বদলী করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলমের একটি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির বিষয়ে জানা গিয়েছে। কক্সবাজারের পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমাকে চাঁদপুরের হাইমচরে বদলী করা হয় এবং হাইমচরের ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীকে কক্সবাজারের পেকুয়ায় বদলি করা হয়েছে।
নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নিজ জেলা খাগড়াছড়ি, তিনি হাইমচর উপজেলায় ০৭ জানুয়ারি ২০২১ তারিখে যোগদান করেন।
নবাগত নির্বাহী কর্মকর্তা এর পূর্বে ২০২১ সালে ২৩ সেপ্টেম্বর
কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন। তিনি ৩৩ তম বিসিএস ব্যাচের পাস করেন।



