জামিনে মুক্তি পেলেন চাঁদপুরে আক্তার মাঝিসহ ৭ নেতাকর্মী

মোঃ ইসমাইলঃ চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি সহ অঙ্গ-সংগঠেনের সাত নেতা জামিন পেয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা কারাগার থেকে তারা মুক্ত হোন।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।

তিনি জানান ২৮ অক্টোবরের পর চাঁদপুর শহর এলাকা হতে পুলিশ চলমান আন্দোলন দমানোর জন্য প্রথম দফায় আক্তার মাঝি, শফিউদ্দিন, বাবুলসহ আমাদের সাতজন নেতাকে আটক করে জেলে দিয়েছে। মাহামান্য হাইকোর্ট থেকে তাদের জামিন হয়েছে। জামিনের কাগজপত্র কারাগারে পৌছলে তারা মুক্তি পায়।

 

সম্পর্কিত খবর