
চাঁদপুর খবর রির্পোট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের ৫টি আসনে মনোনয়নপত্র বাছাইকালে তথ্যাদি সরবরাহসহ উপস্থিত থাকার জন্য প্রজ্ঞাপন জারি করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটানিং অফিসার ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চিঠিতে প্রয়োজনীয় তথ্য সহ উপ কর কমিশনার সার্কেল ১৮, কর অঞ্চল চাঁদপুর কে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
৩০নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটানিং অফিসার ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০/১১/২০২৩ইং বিকাল ৪ ঘটিকার পর নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্যাদি সংগ্রহ পূর্বক যাচাই-বাছাই ও দিন অর্থাৎ ৪ডিসেম্বর-২০২৩ তারিখ অথবা তার পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীর বিষয়ে আপনার প্রতিষ্ঠানের দাবী/আপত্তি, মামলা সংক্রান্ত অথবা ঋনখেলাপী সংক্রান্ত তথ্যাদি (প্রয়োজনীয় কাগজপত্রসহ) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়।
তাই ৪ডিসেম্বর ২০২৩ (সোমবার) সকাল ১০টা হতে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে আপনি/আপনার মনোনীত প্রতিনিধি প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
আজ ৪ডিসেম্বর (সোমবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর ১ (কচুয়া) আসনের মনোনয়ন বাছাই করা হবে।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিন) আসনের মনোনয়ন বাছাই করা হবে। দুপুর ১২টা থেকে ১টা চাঁদপুর ৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের মনোনয়ন বাছাই করা হবে। দুপুর-২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মনোনয়ন বাছাই করা হবে।
বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মনোনয়ন বাছাই করা হবে।



