
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ পরিদর্শন করা হয়েছে।
গতকাল ৩ডিসেম্বর (রবিবার) দুপুরে শাহতলী জিলানী চিশতী কলেজ পরিদর্শন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরিদর্শন শেষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, এবছর কলেজে ফলাফল সন্তোষজনক হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কলেজে নিরাপত্তা জোরদার করতে হবে। কলেজ ক্যাম্পাস ও আশেপাশে নজরধারী বাড়াতে হবে।
এসময় জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সিনিয়র প্রভাষক ফারজানা আক্তার, সিনিয়র প্রভাষক মো: জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারীর মো: মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ।



