
সাইদ হোসেন অপু চৌধুরী /গাজী মো:ইমাম হাসান /মো:মহসিন হোসাইন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল ৩০ নভেম্বর । এই দিন জেলার ৫টি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার পাঁচ প্রার্থীসহ অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৩জন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে জেলার ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর নিকট এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
চাঁদপুর-১ (কচুয়া) আসন : মনোনয়নপত্র জমাদেন: স্বতন্ত্র-মো. গোলাম হোসেন, জাকের পার্টির মো. মাসউদুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মো. জামাল হোসাইন, জাসদের সাইফুল ইসলাম, স্বতন্ত্র-মো. শওকত হোসেন মিয়া, জাতীয় পার্টির একেএসএম শহীদুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. সেলিম প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের ড. সেলিম মাহমুদ।
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন: মনোনয়নপত্র জমাদেন বাংলাদেশ আওয়ামী লীগ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম, স্বতন্ত্র-এম ইসফাক আহসান, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. মনির হোসেন, জাকের পার্টির ওবায়েদ মোল্লা, জাতীয় পার্টি মো. ইমরান হোসেন মিয়া, জাসদ মো. হাসান আলী সিকদার ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-মো. শাহ আলম সরকার।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন: বাংলাদেশ আওয়ামী লীগ-ডাঃ দীপু মনি, স্বতন্ত্র-ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, স্বতন্ত্র-মো. রেদোয়ান খান বোরহান জাতীয় পার্টি-মো. মহসীন খান, জাকের পার্টি-মো. কাওছার মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-আবু জাফর মো. মাইনুদ্দিন, বাংলাদেশ তরিকত-মো. মিজানুর রহমান ।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন: বাংলাদেশ আওয়ামী লীগ-মুহম্মদ শফিকুর রহমান, স্বতন্ত্র-মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্বতন্ত্র-ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ,জাকের পার্টি-নুরুল ইসলাম, জাতীয় পার্টি-সাজ্জাদ রশিদ, স্বতন্ত্র-জালাল আহমেদ, , তৃণমূল বিএনপি-মো. সেলিম, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)-আব্দুল গণি, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, , তৃণমূল বিএনপি-মো. আবদুল কাদির তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-ড. মোহাম্মদ শাহজাহান।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসন: বাংলাদেশ আওয়ামী লীগ-মেজর (অব:)রফিকুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, স্বতন্ত্র-গাজী মাঈনুদ্দিন, জাকের পার্টি-মো. মকবুল আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, স্বতন্ত্র-মো. জাকির হোসেন প্রধানিয়া, স্বতন্ত্র-মোহাম্মদ সফিকুল আলম, জাসদ-মো. মনির হোসেন মজুমদার, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট-আক্তার হোসেন।
রাতে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।



