শাহতলীতে সাবেক ছাত্রনেতা হাসেম রুশদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীর বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মরহুম আবুল হাসেম রুশদীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও দোয়া করা হয়েছে।

গতকাল ২৯নভেম্বর (বুধবার) বাদ জোহর মরহুমের কবর জিয়ারত করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নেতৃত্বে শাহতলীস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন শিক্ষকমন্ডলী ও পরিবারের সদস্যবৃন্দ ।

কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

এসময় কবর জিয়ারতে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, মরহুমের বড় ছেলে প্রকৌশলী মো: সাইফুল ইসলাম রুশদী,সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান,

জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মো: মেহেদী হাসান সরকার, মরহুমের ছোট ছেলে মো: অপূর্ব রুশদী সহ শিক্ষকবৃন্দ ও মুসল্লিগণ।

জানা গেছে, সাবেক ছাত্রনেতা মরহুম আবুল হাসেম রুশদীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮নভেম্বর (মঙ্গলবার) মরহুমের শাহতলীস্থ নিজ বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এ ছাড়াও মৃত্যুবাষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শুক্রবার পৃব শাহতলী এতিম ছাত্রদের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে ।

উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক শাহতলীর কৃতিসন্তান আবুল হাশেম রুশদী গত ২৮নভেম্বর ২০২২ইং সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ৭টা ২০মিনিটে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছে প্রায় ৫৮বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত খবর