শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি চাঁদপুর সফরে আসছেন

চাঁদপুর খবর রির্পোট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি চাঁদপুর সফরে আসছেন।

গতকাল ২৮নভেম্বর (মঙ্গলবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সফরসূচী হলো-২৮নভেম্বর (মঙ্গলবার) রাত ৯টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। এদিন রাত ১২টায় শিক্ষামন্ত্রীর চাঁদপুর জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবনে রাত্রিযাপন করেন।

২৯ নভেম্বর থেকে ১ডিসেম্বর (বুধবার-শুক্রবার) সকাল ১০টায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। বেলা ১২টায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে শিক্ষামন্ত্রীর চাঁদপুর জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবনে মতবিনিময় করবেন।

২ডিসেম্বর (শনিবার) বেলা ১২টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ৩টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর