
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯বম শ্রেনির শিক্ষার্থীদের মধ্যে ২০২৪ সালের বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত পাঠ্যপুস্তক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের কাছে প্রদান করা হয়েছে।
গতকাল ২৮নভেম্বর চাঁদপুর টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
২০২৪ সালের ১জানুয়ারির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্ভোধনের মাধ্যমে ১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ কার্যক্রম চাঁদপুর সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হবে।
এসময় শিক্ষা অফিসার জানান, চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর গর্ভমেন্ট টেকনিক্যাল স্কুল থেকে প্রতিষ্ঠান প্রধানগণ নিজে/উপযুক্ত প্রতিনিধি উপস্থিত থেকে গ্রহন করবেন এবং আগামী ১/১/২০২৪ তারিখে শিক্ষার্থীর মধ্যে বিতরন করবেন,১/১/২০২৪ তারিখ পর্যন্ত গ্রহনকৃত পাঠ্যপুস্তক সঠিকভাবে সংরক্ষণ করবেন,বিতরন-অবশিষ্ট পাঠ্যপুস্তকের হিসেব মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিবেন।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দগণ উপস্থিত ছিলেন।



