স্বেচ্ছাসেবক দল থেকে ইব্রাহীম জুয়েলের অব্যাহতীতে নেতাকর্মীদের হতাশা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পএ পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজ ফেইসবুক পেইজ ” Kazi Ibrahim Jewel”” নামক সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ ফেইসবুক পেইজ থেকে এক আবেঘগন স্টাটাস দিয়েছেন।

এই স্টাটাসের শিরোনাম ছিলো – আসামীরা মুক্তি পাইলো, আর স্বাক্ষীর সাজা হলো এবং মনুষ্যত্বের বড়ই অভাব।

এই দুটি স্টাটাসে তিনি লিখেন, চলমান কর্মসূচী সফল করার লক্ষ্যে, হরতাল পিকেটিং করতে গিয়ে যখন পুলিশের হামলায় পায়ে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন, সেই অবস্থায় থেকেও দলের কর্মসূচি পালন করতে গিয়ে নানা কারণে নির্যাতিত, আহত, জেলে থাকা নেতাকর্মীদের খোঁজ খবর, ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগিতা এবং পরিবার গুলোর খোঁজ খবর নিচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমার প্রতি এমন অমানবিক আচরনে আমি বিব্রত।

তিনি আরো বলেন, আমি অর্ধশতাধিক মামলার আসামী, অধিকাংশ মামলায় ১ নং আসামী। এতো গুলো মামলার হুলিয়া নিয়ে ক্রসফায়ারের মুখোমুখি অবস্থান থেকে বেঁচে আসা আমি।

আমি মনে করি দল আমার সাথে বেঈমানী করনেনি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একটি চক্র তাদের ব্যক্তিগত স্বার্থ সাময়িক ভাবে লাভ করলেও আমার জন্য হয়তো এরচেয়ে আরো ভালো কিছু অপেক্ষা করছে। তিনি বর্তমান ফ্যাসিবাদ সরকারের চলমান নিপীড়ন নির্যাতন ধৈর্য সহকারে মোকাবেলা করার আহবান জানান।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলের এই স্টাটাসের নীচে দলের শত শত নেতাকর্মীদের মন্তব্যে চরম দুঃসময়ে কেন্দ্রীয় নেতৃত্বের হটকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। শুধু তাই নয়, তাঁর মতো একজন নেতাকে যিনি ছাত্র জীবন থেকে এই দলের রাজনীতি করে আজ পর্যন্ত সকল চড়াই উৎরাই পেরিয়ে আজো দলকে বুকে জড়িয়ে আছেন, এমন নেতার বিরুদ্ধে দলের কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এমন সিদ্ধান্তের কারণে হতাশাজনক মন্তব্য করতে দেখা গেছে।

উল্লেখ্য পারিবারিকভাবে ইব্রাহিম কাজী জুয়েলের পরিবারের সকল সদস্য পদ পদবিসহ এ দলের রাজনীতিতে সাথে জড়িত।

তিনি স্কুল জীবনেই ছাত্রদলের তৃণমূল থেকে রাজনীতি শুরু করেন। তিনি চাঁদপুর সরকারি কলেজের শহীদ জিয়া হল শাখা ছাত্র দলের নেতৃত্ব থেকে শুরু করে পর্যায় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। চাঁদপুর সরকারি বিশ্বদ্যিালয় কলেজ ছাত্রদলের সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্বে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ঢাকাসহ চাঁদপুরে সর্বোচ্চ রাজনৈতিক মামলার আসামী হয়েছেন এবং , বেশীর ভাগ মামলায় ১(এক) নম্বর আসামী হয়ে একাধিকবার কারাভোগ করেন। শুধু তাই নয়, পুলিশ ও র্যাবের ক্রসফায়ার থেকে এলাকাবাসীর সহযোগিতায় কোন রকমে বেচেঁ দীর্ঘদিন পঙ্গুত্বভোগ করে মৃত্যুপথযাত্রী ছিলেন।

১/১১ সময়ে সর্বপ্রথম ইব্রাহিম কাজী জুয়েলের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নিজস্ব অফিস থেকে তৎকালিন মাঠে অবস্থানরত সেনাবাহিনী ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ওপেন টেলিকনফারেন্স করেন। যা দেশের সকল টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় লিড নিউজ আকারে প্রচারিত হয়।

তিনি ১/১১ এর প্রেক্ষাপটে যখন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা দলের পরিচয় দিতে দ্বিধাবোধ করতো, ঠিক তখন তিনি গুটিকয়েক নেতাকর্মী ও চাঁদপুরের মিডিয়ার সহযোগিতায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েও বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের কর্মসূচি পালন সহ তৃণমূল নেতাকর্মীর পাশে ছিলেন।

তিনি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসাবে সাংগঠনিক কাজ করার সুবাধে চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক দল এর ইতিহাসে এই প্রথম ৮টি উপজেলা, ৭টি পৌর, ৯০ টি ইউনিয়ন, ৭৫ টি ওয়ার্ড কমিটি গঠনকল্পে সক্রিয় সাংগঠনিক কার্যক্রম শুরু করেন, যার ফলে স্থানীয় নেতৃবৃন্দের মতামতে ও সার্বিক জরিপ মূল্যায়নে যুবদল ও ছাত্রদলের চাইতে চাঁদপুর জেলা ও উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দল অনেক বেশী সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ায় মামলা-হামলাসহ প্রতিটি আন্দোলন-কর্মসূচিতে পুলিশ-আওয়ামী বাহিনীকে প্রতিরোধ করে বেগমান হয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে জানান, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

তাই সকল নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে একটু সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটু ঘুরে দাড়ালেই জিতবে বাংলাদেশ,ফিরে আসবে গণতন্ত্র, অর্জন হবে ভোটের অধিকার ইনশাআল্লাহ

সম্পর্কিত খবর