
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নব যোগদানকৃত সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
৪অক্টোবর বুধবার চাঁদপুর পুলিশ সুপারের কার্যায়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
পরে চাঁদপুর ডিএনসির নবাগত সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে ফুলেলল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম। এসময় চাঁদপুর ডিএনসির পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



