শাহতলী জিলানী চিশতী কলেজে সমাজকর্ম প্রভাষক নিয়োগ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত প্রভাষক (সমাজকর্ম) কে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

গতকাল ৩অক্টোবর (মঙ্গলবার) সকালে শাহতলী জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভায় অনুমোদনের মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত প্রভাষক (সমাজকর্ম) ফরিদা ইয়াছমিনকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র প্রদান করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

নিয়োগপ্রাপ্ত সমাজকর্ম প্রভাষক ফরিদা ইয়াছমিন এর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।।

এসময় নব নিয়োগপ্রাপ্ত সমাজকর্ম বিষয়ের প্রভাষককে কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

সম্পর্কিত খবর