
গাজী মহিনউদ্দিন: চাঁদপুরের হাজীগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। ৩ অক্টোবর মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২০১৮ সালের ২৩ নভেম্বর চেক জালিয়াতির দায়ে করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী প্রতারক আলমগীরকে আটক করা হয়। যার মামলা নং- সি আর- ৫৬/১৮। সে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় কাজী বাড়ি শুকুর আলীর ছেলে।
গত ২ অক্টোবর ঢাকার শনির আখড়া এলাকা থেকে র্যাব-১০ এর সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।
চলতি বছরের ২ জানুয়ারী চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন এর আদালতে এ রায় ঘোষণা করে।
প্রতারক লায়ন কাজী আলমগীরের বিরুদ্ধে এছাড়াও আরো ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। সে বিভিন্ন সময়ে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আত্ম-গোপনে চলে যায়।



