
গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর উদ্ধোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি বলেন আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বির্নিমানের হাতিয়ার।আমাদের শিশুরা এক একটি ফুল।আমরা চাই এই ফুলকে সবাই ভালোবাসুক।প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তারা হবে শিশুরাই হাতিয়ার।কোমলমতি শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটাতে সঠিক ও সুন্দর পরিচর্যা নিশ্চিত করতে হবে।তাদের বেড়ে উঠার সময়ে অভিবাবকরা সচেতন হতে হবে।তিনি আরোও বলেন বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা। শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি, সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর। তাই বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা।
শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই শিশুদের পরিপূর্ণ বিকাশ সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুদের মনে বড় হওয়ার স্বপ্ন ও সাহস জাগিয়ে দিতে সব সময় বদ্ধপরিকর। এ লক্ষ্যে শিশুদের পরপূর্ণ বিকাশ,স্বাস্থ্য সুরক্ষা, সুশিক্ষা ও সুস্থ বিনোদন নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা কেউ চাইনা আমাদের কোন শিশুকে অপছন্দ করুক। আমাদের সকলকে ভাল মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশের প্রতিটি মানুষকে স্মার্ট হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু অফিসার মোঃ কাউসার আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া,
দিবসটি উপলক্ষে শিশু একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা করে,সংগীত পরিবেশনা করেন।



