শাহতলী জিলানী চিশতী উবিতে এনটিআরসির ২শিক্ষককে নিয়োগ প্রদান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ২ সহকারি শিক্ষককে নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।

গতকাল ১অক্টোবর (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ২সহকারি শিক্ষককে নিয়োগ পত্র প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন।

নিয়োগ প্রাপ্তরা হলেন, সহকারি শিক্ষক (ইংরেজী) মোহাম্মদ নাছির উদ্দিন মোল্লা ও সহকারি শিক্ষক (বাংলা) সুমন চন্দ্র সরকার।

এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি বিপুল চন্দ্র নন্দী উপস্থিত ছিলেন।
এদিকে নবাগত ২জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

সম্পর্কিত খবর