চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদপুর খবর রির্পোট: সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরর জেলা প্রশাসন, চাঁদপুর সমাজসেবা অধিদফতর, চাঁদপুর প্রবীণ হিতৈষী সংঘ চাঁদপুর জেলা শাখা এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমুহের যৌথ আয়োজনে চাঁদপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় চাঁদপুরেরর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত ,অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং প্রবীণ হিতৈষী সংঘ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম জি ফারুক ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার। তিনি সভাপতির বক্তব্য রাখেন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় এর সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, প্রবীণ হিতৈষী সংঘ, চাঁদপুর জেলা শাখার প্রাক্তন সভাপতি আবুল বাসার, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থা’র প্রতিনিধি পিএম বিলাল।

অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংবাদকর্মী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উদ্যোগে ১২জনকে ৬লক্ষ টাকা ক্ষুদ্রঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। দিবসটি উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

সম্পর্কিত খবর