
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় তাছলিমা বেগম (৪৩), পিতা-তাফাজ্জল হোসেন, স্বামী-মাসুম ডাক্তার, গ্রাম-উত্তর মৈশাদী, ডাক্তার বাড়ী, ওয়ার্ড নং-২, মৈশাদী ইউপি, থানা ও জেলা-চাঁদপুর বাদী হয়ে চাঁদপুর সদর থানায় মামলা দয়ের করেছেন।
গতকাল তাছলিমা বেগম ছেলে মোঃ সবুজ ডাক্তার (২২) এর উপর হামলার ঘটনায় এ মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস । তিনি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলবে ।
এ ঘটনায় বিবাদী রাফি গাজী (১৯) কে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এতে বিবাদী করা হয় রাফি গাজী (১৯), পিতা-বাদল গাজী, মাতা-সাবিনা ইয়াসমিন, সাং-স্বর্নখোলা রোড, থানা ও জেলা- চাঁদপুরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। ৩০সেপ্টেম্বর এ হামলার ঘটনা ঘটে।
মামলার স্বাক্ষীগণ হলেন ১। হৃদয় (২১), পিতা- লতিফ বেপারী, ২। দিদার (২১), পিতা- হোসেন মোল্লা, ৩। ইব্রাহিম (২৩), পিতা- খোকন, ৪। জিহাদ (২২), পিতা- নূর মোহাম্মদ, সর্ব সাং- বিষ্ণুদী, ব্যাংক কলোনী, ১৫নং পৌর ওয়ার্ড, ৫। রনি (২২), পিতা-অজ্ঞাত, সাং- তালতলা, সর্ব থানা ও জেলা-চাঁদপুর।
মামলার এজহারে উল্লেখ করা হয়, ভিকটিম মোঃ সবুজ ডাক্তার আমার ছেলে হয়। আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করিয়া জীবিকা নির্বাহ করে। পক্ষান্তরে বিবাদী স্থানীয় বখাটে, উশৃঙ্খল এবং এলাকার খারাপ প্রকৃতির লোক হয়। বিবাদী আমার ছেলের পূর্ব পরিচিত। পূর্ব হইতেই বিভিন্ন বিষয়াদি নিয়া বিবাদী আমার ছেলের সহিত শত্রুতা করে আসছে।
বিবাদী তার সাথে অজ্ঞাতনামাদের নিয়ে আমার ছেলেকে মারধর করার ভয়-ভীতি সহ হুমকি ধমকি প্রদর্শন করিয়া যাচ্ছে। ঘটনার দিন গত ৩০/০৯/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যার পরে আমার ছেলে বাড়ী হইতে চাঁদপুরের উদ্দেশ্যে বের হয়। আমার ছেলে চাঁদপুরে আসে এবং তাহার কাজ শেষ করিয়া বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটে যায়। পরবর্তীতে ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল হয়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করিলে বিবাদী সহ তাহার সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীরা বেআইনি জনতায় মিলিত হয়ে আমার ছেলের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে আমার ছেলেকে মারধর করা শুরু করে।
বিবাদী তার হাতে থাকা ধারালো কাটার দিয়া হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ীভাবে আমার ছেলের বুকে, ডান হাতে, কোমড়ের নিচে, ডান শিনায় সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বিবাদীর আঘাতের কারনে আমার ছেলের ডান হাতের রগ কাটিয়া যায়। বিবাদীর সহিত অজ্ঞাতনামা বিবাদীরা আমার ছেলেকে এলোপাথাড়ীভাবে মারধর করিয়া আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। স্থানীয় আশপাশ লোকজন এগিয়ে গিয়ে আমার ছেলেকে রক্ষা করে।
এতে আরো উল্লেখ করা হয়, বিবাদীরা প্রকাশ্য আমার ছেলেকে প্রান নাশের ভয়-ভীতি হুমকি ধমকি প্রদান করে। স্থানীয় লোকজন আমার ছেলেকে ধরাধরি করিয়া চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। আমার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তার আমার ছেলেকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। আমার ছেলে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।



