
শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সহ-সভাপতি প্রার্থীর চাইনিজ কুড়ালের আঘাতে গুরতর আহত হয়েছেন একই পদে প্রর্থী।
শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে গত শনিবার(৩০) সেপ্টেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় ওই ঘটনা ঘটে। এরি মধ্য ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয় চত্বরে উভয় প্রার্থীর সমর্থকরা জড়ো হয়। ওই সময় দায়িত্বরত পুলিশ জড়ো হওয়ায় লোকজনদের ছত্রভঙ্গ করে মাঠের বাহিরে বের করে দেয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল শনিবার সুচিপাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠান শেষে ভোট গণনাকালে সহ-সভাপতি প্রার্থী মেশকাত হোসেন বিটু (৫২) তার সমর্থকদের সঙ্গে কথা বলা অবস্থায় তার উপর নির্বাচনে আরোক সহ-সভাপতি প্রার্থী ছেফায়েত উল্লাহ অর্তকীত হামলা চালায়। ওই সময়ে ছেফায়েত উল্লার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মেশকাত হোসেন বিটুর মাথায় কোপ দেয়। তাকে গুরুতর আহতাবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে হয়েছে।।
আহত মেশকাত হোসেন বিটু জানান, উপজেলার সুচিপাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচনে আমি সহ-সভাপতি পদে প্রার্থী ছিলাম। শনিবার ৩০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সুচিপাড়া উচ্চ বিদ্যালয়ে সকালে ভোট গ্রহন শুরু হয়ে তা বিকাল ৪ টা পর্যন্ত চলে। ভোট গ্রহন শেষে তা গননাকালে আমি বাহিরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সমর্থক ও লোকজনের সঙ্গে কথা বলাবস্থায় আরোক সহ-সভাপতি প্রার্থী ছেফায়েত উল্লাসহ তার কতেক উশৃংখল কর্মী আমার উপর অর্তকীত হামলা চালায়। ওই সময়ে ছেফায়েত উল্লাহর হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্য আমার মাথায় কোপ দেয়ার চেষ্টা করলে তা বাঁম চোখের উপর ওই কোপ কোপালে পড়ে। এতে আমি রক্তাক্ত জখম হয়ে পড়লে লোকজন আমাকে শাহরাস্তি স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। এই ব্যাপরে আমি শাহরাস্তি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করি। পুলিশ এই মামলায় একজনকে আটক করেছে। প্রধান আসামী গা ডাকা দিয়েছে।
অপর দিকে, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন মামলা হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, মামলায় এজাহার নামীয় ৮ জনসহ অজ্ঞাতনামা আরো প্রায় ১০/ ২০ জন ব্যাক্তি রয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানান, সোমবার ২ অক্টোবর মেশকাত হোসেন বিটুর উপর এমন অর্তকীত হামলার প্রতিবাদে ও অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়ে স্থানীয় লোকজনসহ তার অনুসারীরা মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে কথা রয়েছে।
স্থানীয় লোকজন জানান, মামলার গ্রেফতার এড়াতে এলাকা হতে অনেকেই পালিয়ে গা ডাকা দিয়েছে।



