মতলবে রাতের আঁধারে গাছ কেটে জায়গা দখলের চেষ্টা : থানায় অভিযোগ

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকায় রাতের আঁধারে বেড়া ভেঙ্গে গাছ কেটে সম্পত্তি দখলের চেষ্টা করেছে দুবৃত্তরা।

একই এলাকার মোঃ রাশেদুল ইসলাম রনি (৪৫), মোঃ সফিক (৪৭), রেজাউল করিম রাজীব (২৫), জান্নাত বেগম (৩২), মোঃ সুমন (২৫), মোঃ বাবুল (৫১) দলবলে রাতের আঁধারে গাছ কেটে ঘর উত্তোলনের চেষ্টা করেছে। গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় অভিযোগ করা হয়েছে।

সরেজমিনে ও মোঃ আব্দুর রহিম জানান, ঘটনার দিন রাত সাড়ে ১২টায় আমার ক্রয় ও ভোগদখলকৃত জমিতে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ১৪/১৫জন একত্রে আমার জায়গার তারের বেড়া, সিমেন্টের পালা ও প্রায় ৩০টি গাছ কেটে ফেলে।

তারা হলো মৃত আমিন প্রধানের ছেলে রাশেদুল ইসলাম রনি, আবুল বাশারের ছেলে মোঃ সফিক, আঃ জলিলের ছেলে রেজাউল করিম রাজী ও মোঃ সুমন, মৃত মুসার ছেলে মোঃ বাবুল প্রমুখ। এতে আমার লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়। আমার ভাই মোঃ হুমায়ুন বিষয়টি দেখে তাদেরকে বেড়াগুলো ভাঙ্গতে ও গাছ কাটতে নিষেধ করলে তারা ক্ষীপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমার ভাইকে এলোপাথারি মারধর করে এবং হুমকি ধমকি প্রদান করে।

এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর করিয়া খুন করিয়া লাশ ঘুম করিবে মর্মে প্রকাশ্যে হুমকি ধমকি দেয়। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এলাকার আশেক আলী (৬০), মোঃ জহির (৪২), আলমগীর (৫০), পাশ্ববর্তী দোকানদারা নূর আলম (৩৫) জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর পর্যন্ত এ জায়গায় আঃ রহিম গংরা দখল বিদ্যমান আছে এবং রাস্তার পাশে কাটা তাদের বেড়া দিয়ে গাছ রোপন করেছে। গত ৫/৬বছর পূর্বে উক্ত ডোবাটিও আঃ রহিম বালি দিয়ে ভরাট করেছে।

রাশেদুল ইসলাম রনি জানান, মসজিদের মইকে ডাকাত আসছে বলে সহযোগিতা চাইলে এলাকাবাসীর সাথে আমিও ঘটনাস্থলে গিয়েছি। গিয়ে দেখতে পাই গাছ কাটার দৃশ্য আমি চাই তদন্তের মাধ্যমে প্রকৃত জমির মালিককে জায়গা বুঝিয়ে দেওয়া হউক । একটি পক্ষ আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা জানান, রাতে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর