চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক-২

স্টাফ রিপোর্টার : চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড ।

শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে লঞ্চ ঘাট পন্তুনে এক ব্যাক্তির চলাফেরা সন্দেহ জনক হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক উক্ত ব্যাক্তিকে তল্লাশিকরা হয়। তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যাক্তির নিকট একটি বাজারের ব্যাগ থেকে ০৭টি প্যাকেটে মোটঃ ০৬ কেজি ৪০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি মোঃ আঃ কাইয়ুম (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন দক্ষিণ হিমতপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত গাঁজা কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে বরিশাল নিয়ে যাচ্ছিল।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটকৃত ব্যক্তিকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর