চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচী

চাঁদপুর খবর রির্পোট: আজ ২৭ সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

২১সেপ্টেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের সহকারি কমিশনার নিগার সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ কর্মসূচী জানা যায়।।

চিঠিতে উল্লেখ করা হয় ২৭ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ব পর্যটন দিবস২০২৩ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য র্যালী, পর্যটন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মুজিব’স বাংলাদেশ ব্র্যান্ডনেম কেন্দ্রিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন, হোটেল ও রিসোর্ট, বিনোদন পার্ক, ট্যুর অপারেটর, ট্যুর গাইড এবং জেলা ব্র্যান্ডিং তথা জেলার পর্যটন ও পণ্য উপস্থাপনের জন্য পর্যটন উৎসব (ফুড ফেসটিব্যাল) আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তাই পর্যটন এলাকা (বঙ্গবন্ধু পার্ক, বড় স্টেশন, মোলহেড) চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে আজ ২৭সেপ্টেম্বন সকাল ১০ টায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

সম্পর্কিত খবর