
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী, শ্রেষ্ঠ স্কুল, কলেজ, শ্রেণী শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৯১টি পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথসহ অন্যান্যরা।



