চাঁদপুরে কোর্টের নথী চুরির মামলায় আ’লীগ নেতা রহমান বেপারী কারাগারে

স্টাফ রির্পোটার : চাঁদপুরে কোর্টের নথী চুরির মামলায় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান বেপারীকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়,২০১৭ সালে চাঁদপুর নারী ও শিশু কোর্টের ২৯৯/১৭ মামলার নথী চুরি হয়।তার প্রক্ষিতে ২০১৮ সালে মামলা দায়ের হয়।

যার মামলা নং ১২২/১৮। সেই মামলায় নথী চুরির অভিযোগে ২৭ /০৮/২০২৩ তারিখে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বেপারীকে(৬২) প্যানেল কোর্টের ১৮৬০ এর ১০৯ ধারায় ৩ বছরের সাজা দেয় আদালত।সেই মামলায় ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেড মোঃ মোর্শেদুল আলমের আদালতে হাজির হয়ে আসামি আব্দুর রহমান বেপারী জামিন প্রার্থনা করে।কিন্তু আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই মামলার অপর আসামী রিয়াজউদ্দিন পাটওয়ারী রিয়াজ বর্তমানে কারাগারে রয়েছে।

আসামী আব্দুর রহমান বেপারী চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

সম্পর্কিত খবর