জিলানী চিশতী উবি পরিদর্শনে মাষ্টার ট্রেইনার শাহনাজ পারভীন

চাঁদপুর খবর রির্পোট: মাউশি নির্দেশনা মোতাবেক জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তত্ত্বাবধান চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে মাষ্টার ট্রেইনার হিসাবে পরিদর্শন করা হয়েছে।

গতকাল ২৫সেপ্টেম্বর (সোমবার) মাস্টার ট্রেইনার হিসাবে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বাংলা) শাহনাজ পারভীন।

এসময় তিনি উপরে উল্লেখিত বিদ্যালয় নতুন কারিকুলাম বাস্তবায়নে কতটুকু অগ্রগতি তা যাচাইয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর কার্যক্রম পর্যবেক্ষন করেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক ফাহিমা জাহানসহ শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর