
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় সুবিধাবঞ্চিত স্কুলের ১৫ জন শিক্ষার্থীকে ৫হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল ২৫সেপ্টেম্বর (সোমবার) বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন। পরে স্কুলের ১৫ জন শিক্ষার্থীদের ৫হাজার টাকা করে আর্থিক সহায়তার সর্বমোট ৭৫হাজার টাকা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাদল খান, অভিভাবক সদস্য মো: মাহবুবুর রহমান খান বাবলু, অভিভাবক সদস্য মো: সোহাগ খানসহ বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দগণ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



