চাঁদপুরে হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতাবলে ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশনায় চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি করা হয়েছে।

গতকাল ২৫সেপ্টেম্বর (সোমবার) চাঁদপুর সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

অভিযানে হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় যায়। সরকার নির্ধারিত ডেঙ্গু টেস্ট ফি সিবিসি ৪০০টাকা, এনএস-১ টেস্ট ফি তিনশ টাকা, এলজিজি/এলজিএম টেস্ট ফি-৩০০টাকা এর বেশি ফি রাখায় জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় এবং নির্ধারিত সেবা মূল্যের চেয়ে বেশি দামে সেবা বিক্রির দায়ে হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা ক্যাব ও চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পর্কিত খবর