
গাজী মহিন উদ্দিন: চাঁদপুরের হাজীগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা’সহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
২৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে পৌর এলাকার ৭নং ওয়ার্ড টোরাগর গ্রামের হোসেন উদ্দিন হাজী বাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী শওকতের বসত ঘরের পাশে মাদকের চালান উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ এর নিদেশে উপ-পরিদর্শক নাজিমউদ্দিন ও নুরুল আলম সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা নাসরিন (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে।
আকটকৃত নারী ওই বাড়ির আবুল বাশার প্রকাশ আবুল মিস্ত্রির স্ত্রী। স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শওকতের সহযোগিতায় ইয়াবা বিক্রয়ে জড়িত।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, মাদকসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



