
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে গাছ কাটাকে কেন্দ্র করে চাচা ভাতিজার সাথে দ্বন্দ্বে জের ধরে মিথ্যা মামলায় প্রবাসীর বৃদ্ধ পিতা কারাগারে রয়েছে।
সাজানো মারামারির ঘটনার নাটক সাজিয়ে হাতের আঙ্গুল ভাঙ্গার মিথ্যা অপবাদে ভন্ড প্রতারক আবু তাহের ব্যাপারী বাদী হয়ে প্রবাসীর পিতার বিরুদ্ধে থানায় মামলা করেন।
মিথ্যা মামলায় আটক হয়ে প্রবাসীর ৬৫ বছর বয়সী পিতা শহীদুল্লাহ বেপারী আট দিন যাবত চাঁদপুর কারাগারে অসুস্থ অবস্থায় ভুগছে।
অসহায় নিরীহ পরিবারের উপর বেশ কয়েকবার অমানুষিক নির্যাতন চালিয়ে পুনরায় মিথ্যা ভুয়া মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সুপ্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দাসেরগাও শহীদুল্লাহ ব্যাপারী বাড়িতে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ করে বলেন, শহীদুল্লাহ ব্যাপারীর দুই ছেলে ইউসুফ ও মানিক বেপারী মালয়েশিয়া দীর্ঘদিন যাবত থাকেন। তার বাবার পৈত্রিক সম্পত্তিতে রোপন করা মূল্যবান ৩টি করোই গাছ জোরপূর্বক ভাবে আপন ভাতিজা দিদার লোকজন দিয়ে পরিকল্পিতভাবে কেটে নেয়।
এই নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে ও মডেল থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার সমস্যার সমাধান হয়। কিন্তু ঘটনাটি ঘোলাটে করতে বেপারি বাড়ি জামে মসজিদের সামনে একই বাড়ির আবু তাহের বেপারী প্রবাসীর বাবা শহীদুল্লাহ ও মা মমতাজ বেগমকে মারধর করে হেনস্তা করে।
এই ঘটনায় প্রবাসীর মা মমতাজ বেগম বাদী হয়ে ৪ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ভন্ড আবু তাহের বেপারী নিজের হাতে ব্যান্ডেজ করে থানায় গিয়ে প্রবাসীর বাবার বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর মিথ্যা মামলা দায়ের করেন। আবু তাহের বেপারীকে কোন মারধোর ও সংঘর্ষের ঘটনা না ঘটলেও এভাবে মিথ্যা মামলায় আসামি দেখিয়ে শহীদুল্লাহ ব্যাপারিকে মডেল থানার এসআই কুদ্দুস ওয়ান তার বাড়ি থেকে গ্রেফতার করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে মিথ্যা মামলার বাদী আবু তাহের এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানায় ভুক্তভোগী পরিবার।
এই বিষয়ে মিথ্যা মামলার বাদি আবু তাহের বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটা কে কেন্দ্র করে শহীদুল্লাহ ও তার ভাতিজাদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। সেই কারণে শহিদুল্লাহ বকাবকি করেছে এ নিয়ে তার সাথে হাতাহাতি হয়। সে আদালতে মামলা করায় কারণে তার বিরুদ্ধে থানায় পাল্টা মামলাটি করা হয়েছে।
তবে এই ঘটনায় সংবাদ প্রচার না করার জন্য তিনি জোর তদবির করেন।
এদিকে মিথ্যা মামলায় আট দিন যাবত প্রবাসীর বাবা শহিদুল্লাহ বেপারী কারাগারে থাকার কারণে তার পরিবাররা দ্রুত তার মুক্তির দাবি জানান ও প্রশাসনের প্রতি ঘটনাটি সুষ্ঠু তদন্ত করার অনুরোধ করেন।



