নারী নির্যাতন মামলায় ইমরান খন্দকারকে গ্রেফতারে পুলিশের অভিযান

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার হাপানিয়া নিবাসী ৮মাসের অর্šÍসত্ত্বা স্ত্রী শাহতলী জিলানী চিশতী কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার(১৯) এর এর দায়েরকৃত নারী নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ০৩/২০২০ ইং)এর ১১ ধারার মামলায় স্বামী ইমরান খন্দকার গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত ।

আদালতের গ্রেফতারী পরোয়ানা জারির পর পরই মডেল থানা পুলিশ ১নং আসামী ইমরান খন্দকারকে সম্প্রতি গ্রেফতারে তার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের ব্যবসা প্রতিষ্ঠান ও শহরের স্বর্নখোলা রোডস্থ বাসায় রাতে অভিযান চালায় ।

চাঁদপুর মডেল থানার এএসআই মফিজুল ইসলাম দৈনিক চাঁদপুর খবরকে জানান, নারী নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ০৩/২০২০ ইং)এর ১১ ধারার মামলায় আসামী ইমরান খন্দকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত । আদালতের গ্রেফতারী পরোয়ানা জারির আদেশে আলোকে আসামীর চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে ব্যবসা প্রতিষ্ঠান ও শহরের স্বর্নখোলা রোডস্থ বাসায় রাতে আসামী ইমরান খন্দকারকে ধরতে অভিযান চালাই । সে পালিয়ে বেড়াচ্ছে । তাকে ধরতে অভিযান অব্যাহত আছে ।

জানা গেছে, উক্ত মামলায় আসামী অপর ৫জনের বিরুদ্ধে সমর জারি করেছে ।

বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন উক্ত মামলার বাদীপক্ষের সিনিয়র আইনজীবি চাঁদপুর বারের সাবেক সভাপতি অ্যাড: আব্দুল লতিফ শেখ ।

এদিকে তিনি আরো জানান, পিবিআই চাঁদপুর এর দাখিলকৃত উক্ত মামলায় চার্জসীট(রিপোর্ট ) গ্রহন করে গতকাল ১২ সেপ্টেম্বর ১নং আসামী তার স্বামী ইমরান খন্দকারকে বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত । গ্রেফতারী পরোয়ানা জারিকৃত ১নং আসামী স্বামী ইমরান হোসেন খন্দকার(২৮) পিতা হাজী আবুল কাশেম খন্দকার । সমর জারিকৃত আসামীরা হলেন,২নং আসামী আবুল কাশেম খন্দকার (৬৩) পিতামৃত আব্দুল জলির খন্দকার ৩ং আসামী মিসেস আফরুজা প্রকাশ শেফালী (৪৮)স্বামী হাজী আবুল কাশেম খন্দকার,৪নং আসামী বিবি উম্মে হানি ফারহাত (২১)পিতা হাজী আবুল কাশেম খন্দকার সর্ব সাং স্বর্ন খোলা রোড বাসস্ট্যান্ড সংলগ্ন কাশেম খন্দকার ভিলা চাঁদপুর ৫নং আসামী জান্নাতুল ফেরদাউস (২৬)পিতা হাজী আবুল কাশেম খন্দকার স্বামী মোস্তফা খান সাং আশিকাটি, চাঁদপুর সদর ।

জানা গেছে, যার স্মারক নং পিবিআই /চাঁদপুর /১৯২৭ তাং ০৩/০৮/২০২৩ । দীর্ঘ তদন্ত শেষে মামলার সত্যতা পেয়ে চাঁদপুর পিবিআই’র ইন্সপেষ্টর(নি:এম শামীম আহমেদ চাঁদপুরের নারী ও শিশু নিযাতন দমন আদালতে উক্ত চার্জসীট দাখিল করেন ।

চাঁদপুর পিবিআই সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার হাপানিয়া নিবাসী বাদী সুমাইয়া আক্তার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দরখাস্ত নং ১১৫/২০০৩ তাং ২৭/০৪/২০২৩ইং এবং স্মারক নং ২৪৫৩ তারিখ ১০/০৫/২০২৩ খ্রি: মামলা দায়ের করেন । উক্ত দরখাস্তের পরিপ্রেক্ষিতে আদালত চাঁদপুর পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন । সেই আলোকে তদন্ত শেষে পিবিআই নারী নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ০৩/২০২০ ইং)এর ১১ (গ) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় স্বামী ইমরান খন্দকারসহ ৫জনের নামে আদালতে প্রতিবেদন দাখিল করেন ।

এ ব্যাপারে হাপানিয়া নিবাসী বাদী সুমাইয়া আক্তারের পিতা মিজানুর রহমান খান দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমার মেয়েকে তার স্বামী-শশুরপক্ষ অমানষিক নির্যাতন করেছে । আমার মেয়ে বর্তমানে ৯মাসের আর্ন্তসত্ত্বা।আমি বিপাকে আছি। নারী শিশু আদালত থেকে চাঁদপুর পিবিআই’র দাখিলকৃত প্রতিবেদনের আলোকে আদালত সন্তুষ্ট হয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে । এখন আশা করছি চাঁদপুর মডেল থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানার আলোকে দ্রুত আসামীদের গ্রেফতার করে কোর্টে সোর্পদ করবে । আমি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি । আশা করছি দ্রুত আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠাবে ।

সম্পর্কিত খবর