মতলব দক্ষিণে বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত

মতলব প্রতিনিধি : বিট পুলিশিং এর জোয়ারে পুলিশ আসবে আপনার দূয়ারে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ও গুজব প্রতিরোধে মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে ।

গত ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় মতলব পৌরসভার পানির টাংকি নিউ মার্কেট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

১,২ ও ৩ নং ওয়ার্ড বিট অফিসার এসআই রুহুল আমিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা উত্তম ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন রালা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়সমীলীগ নেতা সাহেব আলী বেপারী, কাউন্সিল আবুল বাসার পারভেজ মিয়াজী, যুবলীগ নেতা ইদ্রিস আলী ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

এ সময় এলাকার মোঃ মোফাজ্জল হোসেন, কাজী সুমন, মোঃ শরিফ প্রধান, মোতালেব গাজী, মহসীন কাজী, তাফাজ্জল বেপারী, তাজুল ইসলামসহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা বলেন মতলব থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিয়েসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ করতে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমি আপনাদের গোপনীয়তা রক্ষা করবো ।

সম্পর্কিত খবর