হাজীগঞ্জ বড়কুলে দম্পত্তি হত্যাকাণ্ড পিতলের গ্লাসে মিলল খুনির পরিচয়

গাজী মহিন উদ্দিন: চাঁদপুরের হাজীগঞ্জে শখের বসে ঘরে রাখা একটি পিতলের গ্লাসে মিলল খুনির পরিচয়। চোরাইকৃত পিতলের আসবাবপত্র মাত্র ২ হাজার ৮শত টাকা বিক্রয় করে খুনিরা। সেদিন এমন কি ঘটনা ঘটেছিল, যে কারণে বৃদ্ধ স্বামী স্ত্রীকে হত্যা করা হয়। তা নিয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী টানা ১৫ দিনে রহস্যের জট উন্মোচন করে।

চাঁদপুরের হাজীগঞ্জে বহুল আলোচিত বৃদ্ধ হিন্দু দম্পতি উত্তম বর্মণ ও কাজলী রাণী বর্মন হত্যাকান্ডের মাত্র ১৫ দিনের মধ্যে রহস্য উন্মোচন করে অপরাধীদের ধরতে সক্ষম হয়েছে পুলিশ।

উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বড়কুল গ্রামে কালা দাসীর বাড়িতে ওই দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সোহাগ হোসেন ও মিজান ওরফে গোলাম আযম’সহ ১৩ জনকে আটক করা হয়েছে।
চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার পলাতক আসামি সোহাগ’কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি চৌকস টিম ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত আসামি হাজীগঞ্জ উপজেলার এন্নাতলি মুন্সি বাড়ির বিল্লাল হোসেনের ছেলে ২৫ বছর বয়সী মোঃ সোহাগ কে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনায় জড়িত প্রধান আসামি সোহাগের ভাষ্যমতে জানা যায়, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উত্তর বড়কুল চেয়ারম্যান মার্কেটের দোকানদার দিয়া ফার্মেসির মালিক পিন্টু সাহার দোকানের পেছনের কক্ষে মদ্যপান করে দলিল লেখক মাসুদ, সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল, মিজানুর রহমান ওরফে গোলাম আযমসহ সাঙ্গ-পাঙ্গরা ডাব খাওয়ার জন্য দুলালের বাড়িতে অবস্থান করে। সেখানে উত্তম বর্মণ ও স্ত্রী কাজলী রাণী বর্মন দম্পতির ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। তারা বৃদ্ধ স্বামী স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। ঐ চোরাইকৃত মালামাল ভাঙারির দোকানে বিক্রি করে দেয়।

২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আটককৃত প্রধান আসামি মো. সোহাগ হোসেন ও মিজানুর রহমানকে নিয়ে ঘটনার পর এবং পূর্বে অবস্থান করা ঘটনাস্থল’সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, ওসি তদন্ত নজরুল ইসলাম, উপ-পরিদর্শক ইউনুস মিয়া, নাজিম উদ্দীন, আব্দুর রহমান, সুফল সিংহ’সহ একাধিক ফোর্স।

সেখান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

পুলিশ জানায়, পৌঢ় দম্পতি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।

ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে প্রধান আসামি বড়কুল এলাকার এন্নাতলীর মো. সোহাগ হোসেন এবং চিহ্নিত চোর মিজানুর রহমান ওরফে গোলাম আযম এবং দলিল লেখক মাসুদ ও সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেনের ছেলে বাবুলকে আটক করা হয়।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য রাশেদ(২৭), রাকিব(২৩), আলমাছ(৪৫), দিদার, মাসুদ, শ্যামল, হারেছ, আলামিন ও ফয়সাল। তারা উত্তর রায়চোঁ, দক্ষিণ রায়চোঁ, উত্তর বড়কুল ও টোরাগড় দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
আটককৃত প্রধান আসামি সোহাগ আলোচিত প্রতিবন্ধি নুরু হত্যা মামলার আসামি। মিজানুর রহমান ওরফে গোলাম আযমের বিরুদ্ধে প্রতিবন্ধীকে বলাৎকার করার ঘটনায় অভিযুক্ত।

৭ সেপ্টেম্বর হাজীগঞ্জের বড়কুল এলাকায় এক পৌঢ় দম্পতি উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রানী বর্মণকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় পৌঢ় দম্পতির মেয়ে রিনা রানী বর্মণ একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, বড়কুল গ্রামকে ঘিরে রয়েছে নানা রহস্য। প্রায় ৪ বছর আগে প্রতিবন্ধী ভাতা কে কেন্দ্র করে প্রতিবন্ধী নুরু হত্যাকাণ্ডের ঘটনাটির রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। ঘটনার চার বছর পেরিয়ে
গেলেও মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি আদালতে।

তবে সম্প্রতি বড়কুলে ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনাটির অন্তরালে রয়েছে সম্পত্তি কেনা-বেচা সিন্ডিকেট। এদের ছত্রছায়ায় এই অঞ্চলে একের পর এক ঘটছে নানান ঘটনা।

বড়কুল এবং এন্নাতলী গ্রামে এক প্রভাবশালী ব্যবসায়ীর জমি কেনা বেচা সিন্ডিকেটের সদস্য দলিল লেখক মাসুদ। ওই গ্রামে ভূমিদস্যু চক্রটির যে জমিটি পছন্দ হয় তাদের কাছে সেটি বিক্রি না করলে এ চক্রের অপকৌশলে জমি বিক্রয় করতে বাধ্য হয় জমির মালিক।

প্রতিবন্ধী নুরু হত্যা মামলার আসামিদের জামিন করতে মোট অংকের অর্থের যোগান দাতা সেই আদম ব্যবসায়ীর মুখোশ উন্মোচন করলে বেরিয়ে আসবে থলের বিড়াল।

চার বছরে আলোচিত ৩টি হত্যাকান্ডে জড়িত থাকা আসামি সোহাগের বিরুদ্ধে এছাড়াও বিভিন্ন মামলা রয়েছে। ওইসব মামলার খরচ বহন করেন ওই ব্যবসায়ী। যার বিরুদ্ধে এর আগে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিভিন্ন মাধ্যমে হাত পা ভেঙ্গে দেওয়া এবং প্রাণ-নাশের হুমকি দেয়।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, সরকার বিরোধী আন্দোলনে অর্থের যোগানদাতা ওই ব্যবসায়ী।

উত্তম বর্মন ও কাজলি রানী বর্মন দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে বেরিয়ে আসছে চঞ্চল্যকর তথ্য। দুলাল চন্দ্র সাহার নির্জন বাড়িটি ভূমিদস্যু চক্রের মদ্য পানের বৈঠকখানা হিসেবে ব্যবহার করার জন্য বহু থেকেই চেষ্টা চলছিল। বাড়িটিতে কেয়ারটেকার হিসেবে উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রানী বর্মন বসবাস করায় তা বিক্রি করতে অস্বীকৃতি জানায় দুলাল সাহা।

স্থানীয় এক জন প্রতিনিধি ও দলিল লেখক মাসুদ সহ একটি চক্র ওই ব্যবসায়ীর এজেন্ট হিসেবে এলাকায় জমি ক্রয়ের কাজ করে থাকে। এ চক্রটির খপ্পরে পড়ে অনেকেই হয়েছেন নিঃস্ব। আবার অনেকেই সম্পত্তি ছেড়ে চলে গেছেন। কোম্পানি বাড়ির পুকুরটি দীর্ঘ সময় ধরে দখলে রেখেছে এ চক্রটি। আশপাশের অনেক সম্পত্তি তাদের দখলে।
সম্পত্তি কেনা-বেচাকে কেন্দ্র করে কৌশল অবলম্বন করে হতে পারে এমন ভয়ঙ্কর ঘটনা।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, ১৩ জনের মধ্যে ১০ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে গতকাল সোহাগ হত্যাকান্ডের বর্ণনা র‌্যাবের কাছে তুলে ধরেছে।

সম্পর্কিত খবর