মতলবে পুত্রের মটর সাইকেলে চড়ে পিতার মৃত্যু ! আহত ২

মতলব প্রতিনিধি : পুত্রের মটর সাইকেলে চড়ে পিতার মৃত্যু চাঁদপুর থেকে ইলিশ মাছ কিনে বাড়ী ফেরার পথে চাঁদপুরের বাবুরহাট – মতলব পেন্নাই আঞ্চলিক মহা সড়কের কালিভাংতি এলাকায় সিএনজি সাথে মটর সাইকেল সংর্ঘষ হয় এতে এক জনের মৃত্যু ও দুই জন গুরতর আহত হয়েছে ।

জানাযায় গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নারায়নপুর হোসেন পাটোয়ারী বাড়ীর মৃত শহীদ উল্লা পাটোয়ারী ছেলে নারায়নপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম পাটোয়ারী লেলিন ও তার ছেলে ইব্রাহিম ব্যবসায়ী কাজে চাঁদপুর যান এবং কাজ শেষে ইলিশ মাছ কিনে বাড়ী ফেরার পথে চাঁদপুরের বাবুরহাট – মতলব পেন্নাই আঞ্চলিক মহা সড়কের কালীভাংতি এলাকায় বিপরিত দিক থেকে দ্রতগতি সম্পন্ন সিএনজির সাথে মটর সাইকেলের সংর্ঘষ হয় ।

এ সময় সিএনজি চালক সহ তিনজন গুরতর আহত হয় । আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সেলিম পাটোয়ারী লেলিনকে মৃত ঘোষনা করেন । আহত অপর দুইজনকে চিকিৎসা দেন । মৃত্যু কালে তিনি স্ত্রী তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন ।

বিকালে পোস্টমডেন্ট শেষে মৃত দেহ এলাকায় নিয়ে আসলে শেকের ছায়া নেমে আসে । পরে বাদ মাগরিব পাটোয়ারী বাড়ী মাদ্রাসার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় ।

এ সময় বাড়ীর দুলাল পাটোয়ারী , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন রিপন মীর, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী প্রমুখ স্মৃতি চারন করেন। এসময় এলসকাবাসী ও নারায়নপুর বাজারের ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন ।

মরহুমের ছেলে হাছেম পাটোয়ারী পিতা বিদেহী আত্মার মাগফেরাত কামনা সকলের দোয়া কামনা করেন । পরে পটোয়ারী বাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্পর্কিত খবর