
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে নবাগত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সাথে চাঁদপুর জেলা পুলিশের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নব যোগদানকৃত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক এর সাথে মতবিনিময় করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
এসময় নবাগত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক কে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



