
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের তালতলাস্থ মরহুম আব্দুল করিম পাটওয়ারী বাড়ির মো: সাইফুল ইসলাম পাটওয়ারী’র ছেলে আদনান পাটওয়ারীর ৫ম জন্মদিন উদযাপন করা হয়েছে।
গতকাল ১৯সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় পাটওয়ারী বাড়িতে ঘরোয়াভাবে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আদনান পাটওয়ারীর দাদা মো: খোরশেদ আলম পাটওয়ারী, ফুফু শারমিন আক্তার বৈশাখী, পিতা মো: সাইফুল ইসলাম পাটওয়ারী, মাতা আফসানা আক্তার মিমি সহ অন্যান্যরা।
এদিকে, আদনান পাটওয়ারী’র ৫ম জন্মদিন উপলক্ষে অভিনন্দন জানান তার ফুফাজি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।



