মতলব উত্তরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা

ফারুক হোসেন : চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেন, স্থানীয় সরকার অবকাঠামো উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডের গুরুত্ব ভুমিকা রাখে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, স্হানীয় সরকারের ওই প্রতিষ্টানগুলো সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলের বিগত ১৫ বছরের সমগ্র দেশের উন্নয়নের চিত্র সভায় স্মরণ করিয়ে দেন।

মঙ্গলবার সকালে মতলব উত্তরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেছেন

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের পরিচানায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী,মতলব উত্তর থানার অফিসার ইন্চার্জ ওসি মো. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য মো.আলাউদ্দিন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র দাস, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মোঃ মানিক মিয়াসহ আরো অনেকে ৷

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিবগণ ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

সম্পর্কিত খবর