
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও চান্দ্রাবাজার নূরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের মায়ের মৃত্যু হয়েছে।
তাঁরা দুজনই ১৮ সেপ্টেম্বর (সোমবার) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের মা আলহাজ্ব তাহেরা খানম (৮১) রহমতপুর আবাসিক এলাকায় ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজার নামাজ সোমবার বাদ আসর রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পরে মতলব উত্তর উপজেলার ফতেহপুর ইউনিয়নে বাদ মাগরিব ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চান্দ্রাবাজার নূরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদীর মা বেগম সামছুন্নাহার (৯৪) চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর জানাজার নামাজ বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর পুত্র অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদী। জানাজা শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বেগম সামছুন্নাহার মৃত্যুকালে ৪ছেলে ৩মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী আলী আরশাদ ১৯৯১সালে ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
উল্লেখ্য, তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও (চাঁদপুর-৪) ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ড. শামসুল হক ভূঁইয়ার বড় বোন ছিলেন।
আলহাজ্ব তাহেরা খানম মৃত্যুকালে ৪ছেলে ১মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী মোঃ ইসহাক সরকার ১৯৮২সালে ইন্তেকাল করেন। তিনি ডব্লিউ রহমান জুট মিলস লিঃ-এর সাবেক হিসাবরক্ষক ছিলেন। দু’ মমতাময়ী মায়ের মৃত্যুতে আত্মীয়স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। ওইদিন রাতেই দু’জনের দাফন সম্পন্ন হয়।



