চাঁদপুর জেলায় ডিএএমএস ম্যানেজমেন্ট সিস্টেম এর ডেটা এন্ট্রিকারকদের প্রশিক্ষণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলায় ডিজিটাল আরমর্স ম্যানেজমেন্ট সিস্টেম এর ডেটা এন্ট্রিকারকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. এস. এম মোসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

কর্মশালায় জেলার অস্ত্রের লাইসেন্সের তথ্যভান্ডার অনলাইনে সন্নিবেশিত করার ক্ষেত্রে ডেটা এন্ট্রিকারকদের এই কর্মশালায় প্রশিক্ষিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জুডিশিয়াল মুন্সীখানা শাখার কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর