জিলানী চিশতী কলেজের শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার প্রদান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষার্থীদের নিরাপদ পানির জন্য কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী অর্থায়নে পানির ফিল্টার প্রদান করা হয়েছে।

গতকাল ১৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী পক্ষে পানির ফিল্টার এর কার্যক্রম উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।

উদ্বোধন শেষে শিক্ষার্খীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

এসময় কলেজের শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দেওয়ায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ধন্যবাদ জানান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত খবর