চাঁদপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জনসচেতনতা মূলক কর্মসূচি

গাজী মোঃ ইমাম হাসানঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ চাঁদপুর জেলার আয়োজনে ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মসূচি ২০২৩ পালন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য কতৃপক্ষের সচেতনতা মূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় তিনি বলেন সুস্থ থাকতে আমাদের খাদ্য সচেতন হতে হবে। বর্তমানে খাবারে ও প্রানিজ আমিষে বিভিন্ন হরমোন ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এ রাসায়নিক হরমোন প্রাণিজ প্রোটিনের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে এবং দীর্ঘমেয়াদী মারাত্বক অসুখ সৃষ্টি করছে।

এছাড়া ও দূষিত খাবার গ্রহণের ফলে মানব শরীরে যে নানা রকম রোগজীবাণু বাসা বাধছে। নিরাপদ খাদ্যের গুরুত্ব ও অনিরাপদ খাদ্যের ভয়াবহতা সম্পর্কে আমাদের জানতে হবে। ‘কিছু অসাধু ব্যবসায়ীর কারণে খাদ্যের নিরাপদতা নিয়ে আজ আমরা চিন্তিত। অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমরা খাদ্য-বাহিত রোগে আক্রান্ত হচ্ছি। ফলে আমাদের রোজগারের প্রায় বেশিরভাগ অর্থই আজ খরচ হচ্ছে ডাক্তার আর ঔষধ কিনতে। ফলে আমরা যেমন অর্থনৈতিক দিকে দিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছি তেমনি শারীরিক দিক দিয়ে ও দুর্বল হচ্ছি। তাই তিনি নিরাপদ খাদ্য প্রাপ্তিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। তাছাড়া তিনি শিক্ষার্থীদের স্কুলে ও ঘরে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং হাত ধোঁয়ার নিয়মাবলি সম্পর্কে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে ও সি এ মামুনুর রশিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন সদর এসিল্যান্ড মোঃ হেদায়েত উল্ল্যাহ, জেলা নিরাপদ খাদ্য খাদ্য আরিফুল ইসলাম, চাঁদপুর মডেল থানার ইন্টেলিজেন অফিসার সামছুল আলম, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা, ষোলঘর সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবু প্রমুখ।

অনুষ্ঠানে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা, চাঁদপুর সদর উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর