হাজীগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল ছাত্রসহ দুজন পা ভেঙ্গে মৃত্যু শয্যায়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর- চট্টগ্রাম রেলপথের সাগরিকা চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে স্কুল ছাত্র ইমতিয়াজ ও ঈমান মজুমদার নামে দুইজনের পা ভেঙে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন।

চাঁদপুর চট্টগ্রাম রেলপথের হাজিগঞ্জ উয়ারুক এলাকায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার শিকার হওয়া ইমতিয়াজ শাহারাস্তি উপজেলার ইছাপুরা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে স্কুল ফাঁকি দিয়ে তারা কয়েকজন বন্ধু মিলে ট্রেন যোগে চাঁদপুর বড় স্টেশন আসার উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে ওয়ারুক এলাকায় আসলে ট্রেনের ভিতরে থাকা এক বন্ধু অপর বন্ধুকে দুষ্টামির ছলে ধাক্কা মারলে স্কুল ছাত্র ইমতিয়াজ ট্রেন থেকে ছিটকে পড়ে।

এ সময় দরজায় দাঁড়ানো অবস্থায় হাজীগঞ্জের বাসিন্দা ঈমান মজুমদার গায়ে ধাক্কা লাগলে সেও চলন্ত ট্রেনের আঘাত লেগে পা ভেঙে গিয়ে গুরুত্ব আহত হয়। তাদের দুজনকেই উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হাসপাতালে এসে ঘটনার সম্পর্কে খোঁজ খবর নেন।

এর পূর্বেও চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন কিশোর দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সুপ্রিয় দর্শক শাহারাস্তি ও হাজীগঞ্জের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে ট্রেন যোগে চাঁদপুর বড়স্টেশনে ঘুরতে এসে প্রেম নিবেদন ব্যস্ত থাকে।

স্কুল ছাত্রদের গার্ডিয়ান ও শিক্ষকদের দায়িত্ব হীনতার কারণেই স্কুল ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে এ ধরনের অঘটন ঘটায়। এ কারণে সকলকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

সম্পর্কিত খবর